ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ০৩:৫৭ পিএম

জাতিসংঘের নিয়ন্ত্রণাধীন এলাকা ‘ব্লু লাইনের’ ওপর দিয়ে যাওয়ার সময় লেবাননের ইরান মদদপুষ্ট শিয়াগোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত এবং আটক করা হয়েছে বলে দাবি করেছে দেশটি।

শনিবার এই ঘটনা ঘটে বলে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে। দেশটির প্রতিরক্ষা দপ্তর- আইডিএফ’র এক বিবৃতিতে জানানো হয়, সকালের দিকে ব্লু লাইন এলাকায় নিজেদের একটি অপারেশন কার্যক্রম চালানোর সময় লেবাননে ড্রোনটি ভূপাতিত করা হয়। এতে কোনো ‘তথ্য বেহাত হওয়ার ঝুঁকি নেই’ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে হিজবুল্লাহ থেকে জানানো হয়েছে, তাদের যোদ্ধারা আইতা আল-সাব এলাকায় ড্রোনটি ভূপাতিত করেছে।

ইসরায়েল কৌশলগতভাবে পার্শ্ববর্তী লেবাননের সঙ্গে অঘোষিত যুদ্ধ চালিয়ে যাচ্ছে। গত মাসে ইহুদি রাষ্ট্রটির পক্ষ থেকে জানানো হয়, নিজেদের সীমানার ভেতরে ঢুকে হিজবুল্লাহ যোদ্ধাদের হামলা চালানোর একটি চেষ্টা রুখে দিয়েছে তারা। অবশ্য ওই ঘটনায় নিজেদের সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করে হিজবুল্লাহ।

এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে লেবাননের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ইসরায়েলের একাধিক ড্রোন ধ্বংস করে হিজবুল্লাহ। তাদের দাবি এসব, ড্রোনে দক্ষিণ বৈরুতে হামলা চালাতে বিস্ফোরণ বোঝাই ড্রোনগুলো পাঠানো হয়েছিল।

লেবানন ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে কৌশলগতভাবে যুদ্ধ যুদ্ধ ভাব বিদ্যমান। দেশ দুটির মধ্যকার বিবাদমান অঞ্চলটি জাতিসংঘের শান্তিরক্ষী মিশন ‘উইনিফিল’ এর নিয়ন্ত্রণে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত