নওগাঁয় বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১২:৪৩ এএম

নওগাঁর সাপাহারে বজ্রপাতে শফিকুল ইসলাম (১৩) ও হাফিজুর রহমান (১৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার শিরন্টি ইউনিয়নের উমইল স্কুল মাঠে এ ঘটনা ঘটেছে।

শফিকুল ইসলাম উপজেলার গোডাউন পাড়া গ্রামের এছাহাক আলীর ছেলে ও হাফিজুল ইসলাম পাতইর গ্রামের আফজাল হোসেনের ছেলে।

সাপাহার থানার ওসি আবদুল হাই স্থানীয়দের বরাত দিয়ে দেশ রূপান্তরকে জানান, রবিবার দুপুর ২টার দিকে বৃষ্টি চলাকালে শিরন্টি ইউনিয়নের উমইল স্কুলমাঠে কয়েকজন ফুটবল খেলছিল। এ সময় বজ্রপাতে শফিকুল ইসলাম ও হাফিজুর রহমান মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রহুল আমীন বলেন, বজ্রপাতে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।  এর মধ্যে একটি শিশুর শরীরের একাংশ ঝলসে গেছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত