কমলগঞ্জে পুড়ে গেছে ১৭ দোকান

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০১:৪৪ এএম

মৌলভীবাজারের কমলগঞ্জের মুন্সিবাজার ইউনিয়নের ঠাকুরবাজারে গতকাল সোমবার ভোরে আগুন লেগে পুড়ে গেছে ১৭টি দোকানঘর ও ১টি বসতবাড়ি। অগ্নিকা-ে অন্তত দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে ঠাকুরবাজারের একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। কমলগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা পাম্প চালু করতে প্রায় আধাঘণ্টা চেষ্টা করেন।  পরে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। শ্রীমঙ্গল অগ্নিনির্বাপক দলের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত