রায়েরবাগে প্রাইভেটকারের ধাক্কায় যুবক নিহত

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০৮:৪৭ এএম

রাজধানীর রায়েরবাগ খানকা রোডে প্রাইভেটকারের ধাক্কায় রতন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা জামাল হোসেন নামের এক যুবক জানান, রায়েরবাগ খানকা রোডে রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেটকারের ধাক্কায় আহত হন ওই যুবক। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টায় মৃত ঘোষণা করেন।

মুঠোফোনে রাম নামে তার এক পরিচিত ব্যক্তি জানান, রতনের বাড়ি মৌলভিবাজার জেলায়। থাকতেন রায়েরবাগ খানকা রোডে। আগে একটি বেকারিতে চাকরি করলেও বর্তমানে বেকার ছিলেন তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত