আশুলিয়ায় অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০৯:১৫ এএম

আশুলিয়ায় একটি ভাড়াবাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ওই বাড়ির ৯টি কক্ষ ও ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।

এর আগে সোমবার রাত ২টার দিকে আশুলিয়ার ঘোষবাগ মিয়া বাজার এলাকার দুলাল মিয়ার মালিকানাধীন বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

এ ব্যাপারে দুলাল মিয়ার মেয়ের জামাই নুর নবী (৩৯) বলেন, হঠাৎ করে আগুন দেখে ডিইপিজেড ফায়ারা সার্ভিসকে খবর দেই। পরে ফায়ার সার্ভিস ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণে আসতে আসতে আমাদের ৯টি ঘর ও ৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে বাড়ির ভাড়াটিয়া ও আমাদের প্রায় ২৫ লাখ টাকার মালামাল ও নগদ টাকা পুড়ে গেছে। 

এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, কী কারণে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত