জামালপুর সদর উপজেলায় পাঁচ বছরের এক শিশু দল বেঁধে ধর্ষণের শিকার হয়েছে। গত সোমবার সন্ধ্যায় লক্ষ্মীরচর উত্তরপাড়া গ্রামের ওই ঘটনায় ওইদিন রাতেই স্থানীয় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নির্যাতিতার স্বজনরা জানান, সোমবার সন্ধ্যার দিকে বাড়ির পাশে খেলছিল শিশুটি। এ সময় প্রতিবেশী দুই কিশোর শিশুকে ফুঁসলিয়ে তাদের একজনের বাড়িতে নিয়ে দল বেঁধে ধর্ষণ করে। এরপর সেই বাড়ির লোকজন বিষয়টি টের পেলে ওই দুজন পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুকে উদ্ধার করেন তার পরিবারের সদস্যরা। এরপর গুরুতর অবস্থায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
জামালপুর সদর থানার ওসি মো. সালেমুজ্জামান জানান, এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে ওই দুজনের নামে মামলা করেছেন।
