১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যায় জড়িত থাকার অভিযোগ এনে জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জেলার কালনা-যশোর সড়কের নড়াইল জেলার অভ্যন্তরের ৩০ কিলোমিটার সড়কের বিভিন্ন পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে স্মারকলিপি দেওয়া হয় জেলা প্রশাসকের কাছে।
আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে কালনা ফেরিঘাট থেকে নড়াইল-যশোরের সীমান্তবর্তী তুলারামপুর-চাঁচা এলাকা পর্যন্ত ৩০ কিলোমিটারে মানববন্ধনে নেতাকর্মীরা অংশ নেন।
অপরদিকে লোহাগড়া ও কালিয়া উপজেলা শহরেও একই দাবি তে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
