পানিতে ডুবে দুই বোনসহ ৪ শিশুর মৃত্যু

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ১২:৫১ এএম

সুনামগঞ্জের দিরাইয়ে পুকুরে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই শিশু উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামের পরাছ মিয়ার মেয়ে সিমি আক্তার (৯) ও সিমরান আক্তার (৭)। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্বজনরা জানান, সকালে দুই বোন বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। পরে অনেকক্ষণ বাচ্চাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এরপর সকাল ১০টার দিকে পুকুর থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে রাঙ্গামাটি শহরের বিজয়নগর এলাকায় কাপ্তাই হ্রদে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা বিজয়নগর এলাকার বাসিন্দা মোহন চাকমার ছেলে অন্তর চাকমা ও মিলন কান্তি চাকমার ছেলে আর্য জীবন চাকমা।

স্বজনরা জানান, দুপুরে দুই শিশু বাড়ির পাশে কাপ্তাই হদের কিনারে খেলতে গিয়ে আকস্মিক পানিতে পড়ে ডুবে যায়। খোঁজাখুজির কিছুক্ষণ পর শিশু দুটির দেহ হ্রদের পানিতে ভেসে ওঠে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত