বেলারুশ সংকটকে কেন্দ্র করে পুলিশ রিজার্ভ ফোর্স গঠন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তবে পরিস্থিতি ও প্রয়োজনীয়তা সাপেক্ষে সেটি ব্যবহার করা হবে বলে জানিয়েছেন তিনি। রাষ্ট্রীয় টিভিতে দেওয়া এক বক্তব্যে পুতিন বলেন, ‘বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো আমাকে একটি নির্দিষ্ট পুলিশ রিজার্ভ স্থাপন করতে বলেছেন এবং আমি এটি করেছি। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যাওয়া পর্যন্ত এটি ব্যবহার করা হবে না বলেও আমরা একমত হয়েছি।’ গতকাল বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
রুশিয়া ওয়ান টিভির বরাত দিয়ে বিবিসি জানায়, দুই দেশের ঘনিষ্ঠ জোটের কারণেই বেলারুশের সুরক্ষায় এগিয়ে আসে রাশিয়া। তা ছাড়া প্রতিবেশী দেশ দুটির সাংস্কৃতিক, জাতিগত ও ভাষাগত সম্পর্কের ওপর জোর দিতে বেলারুশকে সহায়তা করা অনেকটা বাধ্যবাধকতা বলেই দাবি করেছেন পুতিন।
