কুমিল্লার বুড়িচং উপজেলায় বাবার ইটের আঘাতে ছেলে আবুল হাসান (৩০) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়ে গেছেন বাবা আনোয়ার হোসেন।
নিহতের বড় ভাই আবুল কালাম জানান, গতকাল ছাদে গাছের চারা লাগানো নিয়ে বাবা ও দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আনোয়ার হোসেন ও তার ছোট ছেলে ইট ও কোদাল দিয়ে আবুল হোসেনের মাথা ও ঘাড়ে আঘাত করে। পরে আবুল হোসেনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহতের স্ত্রী তানিয়া আক্তার জানান, শ্বশুর-দেবর মিলে ইট ও কোদাল দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছেন।
