বিরামপুরে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ০৫:২৩ পিএম

দিনাজপুরের বিরামপুরে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ নাজরীন আক্তার (৩২) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর গ্রাম থেকে তাকে ৮৮ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। সে ওই গ্রামের ইউনুস আলীর স্ত্রী। অভিযানের সময় নাজরীনের স্বামী পালিয়ে যেতে সক্ষম হয়।

বিরামপুর থানা সূত্রে জানা যায়, নাজরীন এবং তার স্বামী ইউনুস আলী নিজ বাড়িতে ফেনসিডিলের ব্যবসা করে আসছে। আজ ভারত থেকে ফেনসিডিলের একটি বড় চালান নাজরীনের বাড়িতে আসবে বলে গোপন খবর পায় পুলিশ।

পরে ওসি মো. মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে থেকে ৮৮ বোতল ফেনসিডিল জব্দ ও নাজরীনকে আটক করে। অভিযান টের পেয়ে নাজরীনের স্বামী ইউনুস আলী পালিয়ে যায়।

ওসি মো. মনিরুজ্জামান জানান, ঘটনায় পুলিশ বাদী হয়ে নাজরীন এবং তার স্বামী ইউনুস আলীর বিরুদ্ধে মামলা করেছে। আসামিকে বিকেলে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত