রাজধানীর বংশালে ৩ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ৩০ আগস্ট ২০২০, ০২:২০ এএম

রাজধানীর বংশালে অভিযান চালিয়ে তিন হাজার ইয়াবা ও একটি ট্রাকসহ দুই ‘মাদক কারবারিকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার হাজী আবদুল্লাহ সরকার লেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি) লালবাগ বিভাগের একটি দল।

গ্রেপ্তাররা হলো- মো. সুফি আলি (২০) ও মো. রবিউল ইসলাম (২১)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতোয়ালি জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সাইফুর রহমান আজাদ জানান, দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকা থেকে পণ্যবাহী ট্রাকে করে কৌশলে মাদক এনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল গ্রেপ্তার ব্যক্তিরা। এ ঘটনায় বংশাল থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত