রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে ১৮ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গ্রেপ্তাররা হলেন মো. অলি আহমদ (২৬), মো. আমীর হোসেন ওরফে বাবু (৩২), মো. শাহিনুর রহমান ওরফে শাহিন (৩৩), মো. রাকিব হোসেন ওরফে রাসেল (২৮) ও মোসা. সিরিনা (২০)। শনিবার তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া গোয়েন্দা (লালবাগ) বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার শামসুল আরেফীন জানান, গ্রেপ্তারদের মধ্যে অলি আহমদ কক্সবাজার থেকে ইয়াবার চালান রাজধানীতে নিয়ে এসে তার সহযোগীদের কাছে বিক্রি করে। পরবর্তীতে তারা সেগুলো রাজধানীর বিভিন্ন এলাকায় খুচরা বিক্রি করে থাকে।
এ সংক্রান্তে গ্রেপ্তারদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা হয়েছে বলেও তিনি জানান।
