জয়পুরহাটের কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মাত্রাই বিয়ালা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম শহিদুল ইসলাম (৩৫)। তিনি ওই গ্রামের জামেদ আলীর ছেলে।
স্থানীয়দের তথ্যে কালাই থানার অফিসার ইনচার্জ মো. সেলিম মালিক জানান, শহিদুল সকালে বাড়ির পাশে পারিবারিক পুকুরে মাছ ধরার জন্য বিদ্যুতের লাইন দিয়ে মটর বসিয়ে পুকুর সেচছিলেন।
হঠাৎ অসাবধানতাবশত পা পিছলে পুকুরে পড়ে যান শহিদুল। উপরে উঠতে বাঁশের একটি খুঁটি ধরার চেষ্টা করলে বিদ্যুতের লাইনের উপর হাত পড়ে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
