ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে একদিন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার একদিন এই বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে বলে সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান খান বাবলা। তবে আগামীকাল বুধবার থেকে কার্যক্রম স্বাভাবিক থাকবে।
মেহেদী হাসান খান বাবলা বলেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জির মৃত্যুতে আমরা শোকাহত। বাংলাবান্ধা-ফুলবাড়ীর স্থলবন্দরে ২০১১ সালের ২২ জানুয়ারি ইন্দো-বাংলা আন্তর্জাতিক বাণিজ্যের দ্বারোদ্ঘাটন করে ইমিগ্রেশন চালুর ঘোষণা দিয়েছিলেন তিনি। এর জন্য আমরা তার প্রতি সম্মান জানিয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছি।
