সাতক্ষীরা শহরের জলাবদ্ধতা নিরসনের দাবি

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০১:৫৩ এএম

সাতক্ষীরা শহরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে জেলা নাগরিক কমিটি গতকাল মঙ্গলবার পৌরসভার মেয়রের কাছে স্মারকলিপি পেশ এবং অবস্থান কর্মসূচি পালন করেছে।

সাতক্ষীরা পৌরসভা কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আনিসুর রহিম।

বক্তারা বলেন, প্রতি বছরের মতো এবারও সাতক্ষীরা পৌরসভার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে রয়েছে। এসব এলাকায় বসবাসকারী মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। অনেকের ঘরে পানি উঠেছে। মানুষের রান্না-খাওয়া, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। রাস্তাঘাট বেহাল। জেলা কালেক্টরেট চত্বর, জজ কোর্ট চত্বর, পুলিশ লাইনস, বিজিবি ক্যাম্প, সদর উপজেলা পরিষদসহ গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরও পানিতে তলিয়ে রয়েছে। প্রতি বছর জলাবদ্ধতার পরিধি বাড়ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত