শ্রীপুরের দারিয়াপুর কলেজ

চুরি হওয়া ৪ কম্পিউটার উদ্ধার গ্রেপ্তার ১

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০১:৫৪ এএম

মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রি কলেজের আইসিটি শাখার কম্পিউটার চুরির অভিযোগে আশিকুর রহমান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানার পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪টি কম্পিউটার, ১টি প্রিন্টারসহ চুরি যাওয়া মালামাল জব্দ করে পুলিশ। 

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আলী আহমেদ মাসুদ জানান, গত ২০ আগস্ট রাতে কলেজের আইসিটি কক্ষের গ্রিল ও দরজার হ্যাজবোল ভেঙে ৪টি মনিটর, ৪টি সিপিইউ, ১টি প্রিন্টারসহ আনুষঙ্গিক যন্ত্রপাতি চুরি হয়। বিষয়টি পুলিশকে জানালে গত সোমবার রাতে দারিয়াপুর গ্রামের আশিকুর রহমান নামে সন্দেহভাজন এক যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে-সহ ওই গ্রামের জুয়েল শেখ (২১) ও হামিম শেখ (২২) এ ঘটনায় তার সঙ্গে জড়িত বলে স্বীকার করে। পরে আশিকের স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়িতে তল্লাশি করে চুরি যাওয়া ৪টি কম্পিউটারসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত