এক রাতে রাজধানীর সড়কে নিহত দুই

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৭ এএম

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। তারা হলেন কমলাপুরে অজ্ঞাতনামা (৬০) এক ব্যক্তি ও মানিকনগরে রিকশাচালক শরিফ (৩২)।  মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার রায় জানান, নিহত অজ্ঞাতনামা ব্যক্তি কমলাপুর এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। তিনি হাঁটতে পারেন না। হামাগুড়ি দিয়ে চলাফেরা করতেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোন সময়ে ওই ব্যক্তি কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পার্কিং করা একটি লরির নিচে ঘুমিয়েছিলেন। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে চালক বিষয়টি খেয়াল না করে লরি চালিয়ে গেলে চাকার নিচে পিষ্ট হয় ঘটনাস্থলে মারা যায় অজ্ঞাতনামা ব্যক্তি।

এসআই সুজন কুমার জানান, বৃদ্ধের পরনে ছিল পুরোনো ট্রাউজার ও গেঞ্জি। তার নাম-পরিচয় কিছুই জানা যায়নি।

এ দিকে মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন মিলন জানান, রাত সাড়ে ৩টার দিকে মানিকনগর চেকপোস্টে একটি রিকশাকে ট্রাক ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই চালক শরিফ নিহত হয় এবং রিকশা দুমড়েমুচড়ে যায়।

ওসি মুরাদ হোসেন জানান, শরিফের থাকতো উত্তর মুগদা ঝিলপার এলাকায়। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত