কুড়িগ্রামের রৌমারী উপজেলার খঞ্জনমারা এলাকায়, সোনাভরি নদীতে গোসল করতে নেমে ৩ শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা একে সম্পর্কে খালাতো ভাইবোন।
তরা হলো খঞ্জনমারা গ্রামের হায়দার আলী ছেলে অষ্টম শ্রেণির ছাত্র সিয়াম (১৩), সিয়ামারে খালাতো ভাই রৌমারীর কাউয়ার চর গ্রামের আব্দুল কাদেরের ছেলে নবম শ্রেণির ছাত্র হামিম (১৪) ও সিয়ামের আরেক খালাতো বোন গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর উপজেলার কিষামত বড়বাড়ি গ্রামের অলিউল্ল্যাহর ছেলে ৫ম শেণির ছাত্রী জিন্নাত খাতুন দিনা (১০)।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, নিহত হামিম ও জিন্নাতসহ তাদের পরিবারের সদস্যরা হায়দার আলীর বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার খঞ্জনমারা এলাকায় সোনাভরি নদীতে ওই বাড়ির ৫ শিক্ষার্থী গোসল করতে নামে। এ সময় দু’জন উঠে আসলেও তিন শিক্ষার্থী পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করে। এ ঘটনায় ওই এলাকায় শোকের মাতম চলছে।
রৌমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান ইনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
