পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানির ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল চেয়ারম্যান এ কে এম রহমতউল্লাহ্র অনুপস্থিতে কোম্পানির জ্যেষ্ঠ পরিচালক এম আনিস উদ দৌলার সভাপতিত্বে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।
সভায় ২০১৯ সালের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। এতে অংশ নেন কোম্পানির পরিচালক তপন চৌধুরী, সৈয়দ নাসিম মঞ্জুর, শফিকুল ইসলাম খান, ফাহামা খান, সাঞ্চিয়া চৌধুরী, এম এ মাজেদ, পারভীন আক্তার, রোজিনা আফরোজ, এ বি তাজুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম ও পরামর্শক কিউ এ এফ এম সিরাজুল ইসলাম, সিইও তারিকুর রহমান। বিজ্ঞপ্তি
