দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলের অ্যাডভোকেট হাজী মো. সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ৪টি প্যানেলের কোনটিই সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোনো প্রকার বিরতি ছাড়াই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্যবিধি মেনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার সভাপতি নির্বাচিত হয়েছে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত ও দিনাজপুর জেলা আওয়ামী লীগ সমর্থিত কাজেম সাইফুল প্যানেল থেকে ৩ জন নির্বাচিত হয়েছে।
এরা হলেন- সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট হাজী মো. সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট অপূর্ব রায় এবং সদস্য পদে অ্যাডভোকেট মাসুদা বেগম।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত দাবিদার সাইদুর-সারওয়ার প্যানেল থেকে ৪ জন নির্বাচিত হয়েছেন।
এরা হলেন- সহসভাপতি পদে অ্যাডভোকেট মো. মজিবর রহমান ও অ্যাডভোকেট মো. মেহবুর হাসান চৌধুরী (লিটন), ও সদস্য পদে অ্যাডভোকেট মিজানুর রহমান শাহ ও শুভ বিশ্বাস।
বিএনপি সমর্থিত প্যানেল থেকে ৫ জন নির্বাচিত হয়েছেন।
এরা হলেন- সহসাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. শাহিনুর রহমান মানিক, কোষাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম-২ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট খুরশিদা পারভীন জলি, সমাজ কল্যাণ ও ধর্ম সম্পাদক মো. মাইনুল আলম এবং সদস্য পদে দিলারা ইয়াসমিন ইতি নির্বাচিত হয়েছেন।
প্রগতিশীল আইনজীবী পরিষদ মনোনীত ইউসুফ-ইয়ামিন প্যানেল থেকে ২ জন নির্বাচিত হয়েছে।
এরা হলেন- পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মামরুল জাসান-১ ও সদস্য পদে অ্যাডভোকেট রিটার্ড মুম্মু।
