দিনাজপুরের হাকিমপুরে বিশেষ অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ রুবেল হোসেন (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত সাড়ে ৮টায় হাকিমপুরের রাজধানী মোড় নামক এলাকার জনৈক আজিজুলের দোকানের সামনে থেকে মোটরসাইকেলসহ তাকে আটক করে পুলিশ। তিনি দিনাজপুরের বিরল উপজেলার মাধববাটি গ্রামের মৃত হেকমত আলীর ছেলে।
হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, চোরাই মোটরসাইকেল নিয়ে হাকিমপুরের রাজধানী মোড় এলাকায় এক ব্যক্তি অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শনিবার রাত সাড়ে ৮টায় ওই এলাকায় অভিযান চালায়।
এ সময় সেখান থেকে একটি লাল রংয়ের ১০০ সিসি হিরোহোন্ডা মোটরসাইকেলসহ রুবেল হোসেনকে আটক করা হয়।
এ সময় সে গাড়ির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তার বিরুদ্ধে বিরল থানায় চলতি মাসের ১ তারিখে মোটরসাইকেল চুরির মামলা রয়েছে। পরে বিষয়টি বিরল থানাকে অবহিত করা হলে আজ রবিবার সকালে মোটরসাইকেলসহ রুবেলকে তাদের হেফাজতে দেওয়া হয়।
