মানসিক ভারসাম্যহীন শিশুকে ধর্ষণ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১১:২৫ পিএম

ঢাকার দোহার আশ্রয়ণ প্রকল্পে মানসিক ভারসাম্যহীন এক শিশুকে (৮) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সুতারপাড়া এলাকার ওই ঘটনায় গত শনিবার স্থানীয় এক কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।

ভুক্তভোগীর স্বজনদের ভাষ্য, গত বৃহস্পতিবার সকালে ধর্ষণের শিকার হয় শিশুটি। অভিযুক্ত কিশোর মধুরচর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. আজাহারের ছেলে।

মামলার এজাহারে বলা হয়, বৃহস্পতিবার সকালে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের পাশেই টয়লেটে যায় ওই শিশু। সেটি দেখতে পেয়ে তার পিছু নেয় অভিযুক্ত কিশোরও। পরে টয়লেটের ভেতর শিশুটিকে ধর্ষণ করে সে। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ওই কিশোর পালিয়ে যায়। এ ঘটনায় শনিবার শিশুটির বাবা বাদী হয়ে দোহার থানায় একটি মামলা করেন। আর শিশুটিকে উদ্ধার করে ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

দোহার থানার ওসি (তদন্ত) মো. আরাফাত হোসেন জানান, ইতিমধ্যে আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত