টাঙ্গাইলের মির্জাপুরে গত ২৪ ঘণ্টায় মা-ছেলেসহ নতুন করে ৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এই উপজেলায় ৪৪১ জন করোনা সংক্রমিত হলেন।
সোমবার সকালে এই তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।
নতুন শনাক্তকৃতদের মধ্যে- মির্জাপুর পৌর এলাকার বাইমহাটী গ্রামের এক ব্যক্তি, গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা গ্রামের এক ব্যক্তি, মির্জাপুর ইউনিয়ন পাড়ার এক যুবক, মহেড়া ইউনিয়নের ডোকলাহাটী গ্রামের এক ব্যক্তি, জামুর্কী ইউনিয়নের সাটিয়াচোরা গ্রামের এক যুবক ও তার মা (৫৬)।
মির্জাপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪১ জন। এর মধ্যে মারা গেছেন ৬ জন, সুস্থ হয়েছেন ৩৮২ জন এবং বাকি ৫৩ জন নিজ বাড়ি ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, আক্রান্ত ব্যক্তিরা নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন।
