আমদানি-রপ্তানিতে সমস্যায় সরাসরি অভিযোগ জানানো যাবে

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ০২:১০ এএম

আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের কার্যালয়ে সেবা গ্রহণকারী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সমস্যায় পড়লে তাৎক্ষণিকভাবে তা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগ বাণিজ্য মন্ত্রণালয়ের নির্ধারিত কর্মকর্তাকে সরাসরি জানানোর অনুরোধ করা হয়েছে।

গতকাল সোমবার এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের কার্যালয়ের আইআরসি, ইআরসি, সিপি, আইপি এবং যৌথ মূলধন কোম্পানি ও ফার্মের পরিদপ্তরের রেজিস্ট্রেশন, শেয়ার হস্তান্তর সেবাসংক্রান্ত কার্যক্রম বিষয়ে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সেবা গ্রহণকারী কোনো সমস্যার সম্মুখীন হলে উদ্ভূত সমস্যাটি বাণিজ্য মন্ত্রণালয়ের নিম্নবর্ণিত যেকোনো একজন কর্মকর্তাকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

কর্মকর্তা দুজনের একজন হচ্ছেন উপসচিব তানভীর আহমেদ, মোবাইল নম্বর ০১৭১১২৮২১৮৮ এবং ই-মেইল [email protected].। তানভীর আহমেদকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযোগ জানানো যাবে। অন্য জন হচ্ছেন উপসচিব মোহাম্মদ জালাল উদ্দিন, মোবাইল নম্বর ০১৭১১০৪৪৪৬৫ এবং ই-মেইল- [email protected]|। জালাল উদ্দিনকে বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযোগ জানানো যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত