হোয়াটসঅ্যাপের মতো পরিবর্তন আসছে মেসেঞ্জারে

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ০১:৪৯ এএম

হোয়াটসঅ্যাপের মতো মেসেঞ্জারেও একই ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে ফেইসবুক। মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো রুখতে মেসেজ ফরওয়ার্ডে এ পরিবর্তন আনা হচ্ছে। মেসেঞ্জারে একবারে ৫ জনকেই ফরওয়ার্ড করা যাবে মেসেজ, এর বেশি না। বিভ্রান্তিকর ভুল তথ্যের ভাইরাল হয়ে যাওয়া এড়াতে এবং ভুয়া খবরের রাশ টানতেই এই পদক্ষেপ। ২০১৮ সালে হোয়াটসঅ্যাপে কার্যকর হয়েছিল এই নিয়ম। মেসেঞ্জারে এই নতুন নিয়মের ফলে কোনো মেসেজ একবারে ৫ জনের বেশি অ্যাকাউন্টে পাঠানো যাবে না।

মেসেঞ্জারের সুরক্ষা ও গোপনীয়তা বিভাগের ডিরেক্টর অব প্রোডাক্ট ম্যানেজমেন্ট, জয় সুলিভান ভাষ্য, ফরওয়ার্ডিংয়ে সীমা আনলে ভুল তথ্যের ভাইরাল হওয়া রোখা যাবে। মার্চ মাসে এই পদ্ধতি পরীক্ষা করেছিল ফেইসবুক। এখন সবার জন্য আনতে চলেছে এই নিয়ম। বর্তমানে কয়েকটি দেশে মেসেঞ্জারের এই নতুন নিয়ম চালু হয়েছে। তবে ১২ সেপ্টেম্বরের মধ্যেই পুরো বিশ্বে চালু হতে পারে নতুন নিয়ম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত