জামালপুরে ভাতিজা হত্যায় চাচার মৃত্যুদণ্ড

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ০২:৫৫ পিএম

জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজাকে হত্যার দায়ে চাচাকে মৃত্যুদণ্ড ও অপর ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জুলফিকার আলী খাঁন এ রায় ঘোষণা করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, ২০০৭ সালে জমি নিয়ে বিরোধের জেরে জামালপুর সদরের কুমারগাতি এলাকার রইচ উদ্দিনের বড় ছেলে মমিনের সঙ্গে তার চাচা আনছার আলী প্রামানিকের ঝগড়া বাঁধে।

ঝগড়ার একপর্যায়ে আনছার আলী মমিনের মাথায় কুড়াল দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়। পরে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দুই দিন পর মমিনের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা রইচ উদ্দিন বাদী হয়ে আনছার আলী প্রামানিকসহ ৬ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণে অপরাধ প্রমাণ হওয়ায় আসামি আনসার আলীকে মৃত্যুদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর ৫ আসামি কলম প্রামানিক, শাহীন, সাইদুল, শাইবানু শাবনাজকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন জামালপুর জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন। মামলার সকল আসামি পলাতক রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত