দুই লাশ উদ্ধার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১২:২১ এএম

ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর গ্রামে নিজ ঘর থেকে কারিশমা (৪০) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। কারিশমা সদর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত সুলতান আলীর সন্তান।

স্থানীয়রা জানান, উদয়পুর গ্রামে ওই বাড়িতে কারিশমা একাই থাকতেন। সম্প্রতি অন্যত্র বাড়ি তৈরি করায় শহরের টার্মিনাল এলাকার এক ব্যক্তির কাছে তিনি বাড়িটি বিক্রির জন্য বায়না করেন। গতকাল দুপুরে ওই বাড়িতে ক্রেতারা গেলে তার নিজ ঘরে লাশ দেখতে পান। নিহতের ভাই নুরুন্নবী বলেন, কারিশমার মৃতদেহ ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস দেওয়া কিন্তু বিছানায় বসা অবস্থায় ছিল।

অপরদিকে, মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকাসংলগ্ন ধলেশ^রী শাখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শাহ আলম ফরাজী (৫৫) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। শাহ আলম উত্তর ইসলামপুর এলাকার মৃত জাবেদ আলী ফরাজীর ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত