লক্ষ্মীপুরে ভূমি আইন-২০২০ বাতিল দাবি

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১২:২৩ এএম

বাংলাদেশ ভূমি আইন-২০২০ (প্রথম খসড়া-২০২০) বাতিলের দাবিতে মানববন্ধন করেছে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি। গতকাল বুধবার সকালে ঢাকা-রায়পুর মহাসড়কের জেলা জজ কোর্টের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, এ আইন দ্বারা অকৃষি প্রজাস্বত্ব আইন ১৯৪৯ইং জমিদার উচ্ছেদ ও প্রত্মাস্বত্ব আইন ১৯৫০ইং, অধ্যাদেশ ১৯৬২ইং সম ২২টি আইনবহির্ভূত প্রস্তাবনা রয়েছে। ওই আইন দেওয়ানি আদালতকে সংকুচিত করে। তাই বাংলাদেশ ভূমি আইন-২০২০ (প্রথম খসড়া-২০২০) বাতিলের দাবি জানাই।

মানববন্ধনে জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শামছুল আলম, সমিতির নেতা, অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত