বৈরুত বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১১:৫০ পিএম

লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে বিস্ফোরকের গুদামে ভয়াবহ বিস্ফোরণের এক মাস পেরোতে না পেরোতেই এবার এলাকাটির তেল ও টায়ারের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, গতকাল বৃহস্পতিবার সেখানেই আগুনের সূত্রপাত। তবে আগুন লাগার কারণ কী তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার জানা যায়নি।

আগুনের কালো ধোঁয়ার বিশাল কুন্ডলীতে ছেয়ে গেছে শহরের আকাশ। টিভি ফুটেজে দমকলকর্মীদের বন্দর এলাকায় আগুন নেভানোর চেষ্টা করতে দেখা গেছে। সেনাবাহিনীও আগুন নেভাতে হেলিকপ্টার পাঠিয়েছে। ঘটনাস্থলে হেলিকপ্টার থেকে পানি ছিটানো হচ্ছে।

গত ৪ আগস্টের বিস্ফোরণে এ বন্দরেরই বিভিন্ন গুদাম এবং শস্যভা-ার নষ্ট হয়েছে। বন্দরের অ্যামোনিয়াম নাইট্রেটের গুদামে ভয়াবহ ওই বিস্ফোরণ কেড়ে নেয় প্রায় ১৯০ জনের প্রাণ, আহত হয় ছয় হাজারেরও বেশি মানুষ। তবে আগুনে কেউ আহতও হয়নি বলে জানিয়েছেন লেবাননের রেড ক্রসের প্রধান কর্মকর্তা জর্জ কেনেথ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত