ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামে সাপের কামড়ে ইজাহিদ হোসেন নামে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালের দিকে তার মৃত্যু হয়।
শিশু ইজাহিদ ওই উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের গ্রামের মনোয়ার হোসেন মোল্লার ছেলে। সে বাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র।
বাগুটিয়া গ্রামের সাহেব আলী নামের এক ব্যক্তি জানান, শুক্রবার রাতে শিশু ইজাহিদ তার বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল। রাত সাড়ে ১০টার দিকে তাকে একটি বিষধর সাপে দংশন করে। পরে পরিবারের সদস্যরা তাকে নিয়ে গ্রামের এক কবিরাজের কাছে চিকিৎসা শুরু করেন। একপর্যায়ে শনিবার সকালের দিকে তার মৃত্যু হয়।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
