ঝিনাইদহ পৌর এলাকায় গোপিনাথপুর গ্রামে পুকুরে ডুবে আব্দুল্লাহ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে সদর উপজেলার গোপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই উপজেলার গোপীনাথপুর (মধ্যপড়া) গ্রামের তারিক হোসেনের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, দুপুরে ওই গ্রামের তারিক হোসেনের ৪ বছরের ছেলে তুয়াম খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। দুপুরে জেলেরা মাছ ধরতে এসে শিশুটিকে পানিতে ভাসতে দেখতে পেয়ে উদ্ধার করে।
পরে স্বজনরা তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আব্দুল্লাহর মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
