সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহদিপুর এলাকায় সোমবার সিএনজি ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে তুলন বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

তিনি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর গ্রামের মুক্তিযোদ্ধা সেফাতুল্লাহর মেয়ে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আলম শাহ জানান, দুপুরে মুক্তিযোদ্ধা সেফাতুল্লাহসহ তার মেয়ে, জামাই ও নাতি সিএনজি যোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জের নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় মহদিপুর এলাকায় সিএনজি ও নসিমনের মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি যাত্রীরা গুরুতর আহন হন। আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তুলন বেগমকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত