জালিয়াতি করে জমি রেজিস্ট্রেশন

টাকার জোগানদাতা মহিবুল গ্রেপ্তার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৩ এএম

কুষ্টিয়ায় জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে শতকোটি টাকার জমি রেজিস্ট্রেশনে টাকা বিনিয়োগকারী মহিবুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার সন্ধা ৭টায় শহরের এনএস রোড থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেন পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত।

গ্রেপ্তার হওয়া মহিবুলের বাড়ি কুষ্টিয়া শহরের বড়বাজার এলাকায়।

পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ জালিয়াত চক্র জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে নিজেরাই ক্রেতা-বিক্রেতা সেজে দলিল রেজিস্ট্রেশনের মাধ্যমে অন্যের জায়গা-জমি দখল করে আসছিল। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর শহরের এন এস রোডের বাসিন্দা এম এম এ ওয়াদুদ এই প্রতারক চক্রের ১৮ সদস্যের নামোল্লেখসহ অজ্ঞাত ১০/১২জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। বাদী এজাহারে উল্লেখ করেন, সংঘবদ্ধ এই প্রতারক চক্র ক্রেতা-বিক্রেতা সেজে দলিল সম্পাদনের মাধ্যমে তার প্রায় ১০০ কোটি টাকা মূল্যের বাড়িসহ ভূ-সম্পত্তি দখলের চেষ্টা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত