ঠাকুরগাঁওয়ে নদী ও পুকুরে ডুবে দুই শিশু ও এক কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে।
সদর উপজেলা নারগুন ইউনিয়নের কিসমত দৌলতপুর ও মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ি মুন্সিপাড়া গ্রামে গতকাল সোমবার এ ঘটনা ঘটেছে।
বেলা ১১টায় সদর উপজেলার কিসমত দৌলতপুর গ্রামের গফুর মিঞার দুই নাতি নাহিদ হোসেন (৮) ও আব্দুল্লাহ (৫)। বাড়ির পাশের একটি ডোবায় পড়ে মারা যায়। বেলা সাড়ে ১১টায় গিলাবাড়ি মুন্সিপাড়া গ্রামের কৃষক খোরশেদ আলী (৭৫) গরু নিয়ে টাঙ্গন নদী পার হচ্ছিলেন। ওই সময় তিনি নদীতে ডুবে মারা যান।
