করোনা: লকডাউনের প্রতিবাদে ইসরায়েলি মন্ত্রীর পদত্যাগ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১০:২৬ এএম

ইসরায়েলে করোনাভাইরাসের দ্বিতীয় দফার সংক্রমণ রুখতে আরোপ করা লকডাউনের প্রতিবাদে পদত্যাগ করেছেন দেশটির এক মন্ত্রী।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ১৮ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় দফা লকডাউন শুরু করার সিদ্ধান্ত নেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এর প্রতিবাদে রবিবার পদত্যাগ করেন দেশটির আবাসন মন্ত্রী ইয়াকুব লি‍ৎজম্যান। একই সঙ্গে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের উপর থেকে তার দলের সমর্থন প্রত্যাহারেরও হুমকি দেন তিনি।

লকডাউন আরোপের কারণে ইহুদিদের একটি ধর্মীয় উৎসব পালনে বাধাগ্রস্ত হবে বলে অভিযোগ করে তিনি। এর ফলে হাজার হাজার ইহুদি ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হচ্ছে বলে দাবি করেন মন্ত্রী লি‍ৎজম্যান।

প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে পাঠানো পদত্যাগপত্রে লি‍ৎজম্যান লকডাউনের সিদ্ধান্তকে ‘চরম ভুল’ বলে আখ্যা দেন।

এতে তিনি লেখেন, ইহুদিদের ধর্মীয় উ‍ৎসবের মুখে লকডাউনের সিদ্ধান্ত শুধু ভুলই নয়, হাজার-হাজার নাগরিককে অবজ্ঞা করার স্পর্ধা প্রকাশ করেছে।

উল্লেখ্য, ইসরায়েলে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ। এর মধ্যে এক হাজার ১৩৬ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত