বগুড়ায় ভুয়া এএসপি গ্রেপ্তার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ০২:৩৫ পিএম

সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয়ে প্রতারণার অভিযোগে শাহেদ সরদার (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বগুড়া সদর থানা-পুলিশ।

মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছেন বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক রেজাউল করিম রেজা।

গ্রেপ্তারকৃত শাহেদ সরদার বগুড়া শহরের জয়পুরপাড়ার মৃত ছামছুল হকের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শাহেদ সরদার নিজেকে সহকারী পুলিশ সুপার পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বগুড়া সদর থানার পেছনে সেলিম হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার হেফাজত থেকে পুলিশ হেড কোয়ার্টার্সের বেশ কিছু চিঠি উদ্ধার করা হয়। পরে যাচাই-বাছাই করে চিঠিগুলো ভুয়া প্রমাণিত হয়।

এ ঘটনায় বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত