প্রেমের টানে সীমান্ত পেরিয়ে তরুণী আটক

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫২ পিএম

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কলাউরা গ্রামের এক তরুণের (২৭) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে এসে আটক হয়েছেন ভারতের এক তরুণী (২০)। গত বুধবার রাতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবি ভারতের আসাম প্রদেশের কামরুক জেলার চাংসারি থানার টাপার পাথার গ্রামের বাসিন্দা ওই তরুণীকে আটক করে পুলিশে দেয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দোয়ারাবাজারের উত্তর কলাউড়া গ্রামের ওই তরুণ বছর পাঁচেক আগে একটি মামলায় আসামি হলে পালিয়ে যান ভারতের আসামে। সেখানেই পরিচয় হয় ওই তরুণীর সঙ্গে এবং তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। বছরখানেক পর তরুণ চলে আসেন বাংলাদেশে। দেশে আসার পর তিনি চলে যান বাহরাইন। এ সময় তাদের মধ্যে মোবাইলে প্রেমের সম্পর্ক চলতে থাকে। গত মঙ্গলবার বাহরাইন থেকে ওই তরুণীকে ঠিকানা দিয়ে বাংলাদেশ চলে আসতে বললে তিনি চলে আসেন এবং পারিবারিকভাবে মোবাইল ফোনের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। কিন্তু খবর পেয়ে পাসপোর্ট ছাড়া অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে আটক করে পুলিশে দেয় বিজিবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত