আশুগঞ্জ, দুর্গাপুরে ২ লাশ উদ্ধার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১১:১৫ পিএম

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ইশান দ্রং (৬২) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

মৃত ইশান দ্রং উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামের মৃত দন খাং নাফাকের ছেলে। তিনি দুই সন্তানের জনক। তার ছোট মেয়ে পুলিশের কনস্টেবল।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে ইশান দ্রং ও তার স্ত্রী দুজনে আলাদা কক্ষে ঘুমাতে যান। গতকাল সকাল ৮টার দিকে তার স্ত্রী স্বামীর কক্ষে ঢুকে দেখেন ইশান ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত।

অপরদিকে, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অজ্ঞাত (৪৮) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেল ৩টার দিকে উপজেলার ডে-নাইট হাসপাতালের সামনে কাটাখালী (পিডিবি) বালুর মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, মরদেহ দেখে লোকজন পুলিশে খবর দেয়। তার পরিচয় শনাক্তের চেষ্টায় পিবিআইকে অবগত করা হয়েছে। তবে মারা যাওয়া ব্যক্তি হিন্দুধর্মের ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত