ছাগলে ক্ষেত খাওয়া নিয়ে সংঘর্ষ আহত ৮

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১১:১৬ পিএম

ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করান।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে ওই গ্রামের আবদুল মান্নান শেখের ছাগল প্রতিবেশী হাফিজ শেখের  ক্ষেতের কপিগাছ খায়। এ নিয়ে গতকাল বিকেলে ওই দুজনের মধ্যে বাগ্্বিতন্ডা হয়। এর জের ধরে গতকাল সকালে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ৮ জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ এড়াতে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত