স্থানীয় নির্বাচন

বিএনপির প্রার্থী মনোনয়নে সুপারিশের নির্দেশ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ০২:০৩ এএম

দেশব্যাপী অনুষ্ঠিতব্য উপজেলা, ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌর নির্বাচনকে সামনে রেখে নিজ নিজ এলাকার দলীয় প্রার্থী মনোনয়নের জন্য সুপারিশ কেন্দ্রে পাঠাতে নির্দেশনা দিয়েছে বিএনপি। গতকাল শুক্রবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির জেলা সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক; উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক; পৌরসভা সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক এবং ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদক ও আহ্বায়কদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা), পৌরসভা মেয়র এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে সাধারণ নির্বাচন/উপনির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য নিম্নবর্ণিত পদ্ধতি/প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন।

উপজেলা পরিষদ : ক) জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিব/১নং যুগ্ম সচিব (২ জন) খ) উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক অথবা আহ্বায়ক, সদস্য সচিব/১নং যুগ্ম সচিব ও ২নং যুগ্ম সচিব (৩ জন) গ) উপরোক্ত ৫ জন আলোচনাক্রমে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য লিখিত সুপারিশ করবেন এবং সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন ‘জাতীয় পরিচয়পত্র’ এবং হালনাগাদ ‘ভোটার তালিকাসহ মনোনয়ন দাখিলের শেষ তারিখের পাঁচ কার্যদিবস পূর্বে মাননীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাহক মারফত প্রেরণ করবেন।

পৌরসভা :  ক) জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিব/১নং যুগ্ম সচিব (২ জন) খ) পৌরসভা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক অথবা আহ্বায়ক, সদস্য সচিব/১নং যুগ্ম সচিব ও ২নং যুগ্ম সচিব (৩ জন)। গ) উপরোক্ত ৫ জন আলোচনাক্রমে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য লিখিত সুপারিশ করবেন এবং সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন ‘জাতীয় পরিচয়পত্র’ এবং হালনাগাদ ‘ভোটার তালিকাসহ মনোনয়ন দাখিলের শেষ তারিখের পাঁচ কার্যদিবস পূর্বে মাননীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাহক মারফত প্রেরণ করবেন।

ইউনিয়ন পরিষদ : ক) জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিব/১নং যুগ্ম সচিব (২ জন)। খ) ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক অথবা আহ্বায়ক, সদস্য সচিব/১নং যুগ্ম সচিব ও ২নং যুগ্ম সচিব (৩ জন)। গ) উপরোক্ত ৫ জন আলোচনাক্রমে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য লিখিত সুপারিশ করবেন এবং সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন ‘জাতীয় পরিচয়পত্র’ এবং হালনাগাদ ‘ভোটার তালিকাসহ মনোনয়ন দাখিলের শেষ তারিখের পাঁচ কার্যদিবস পূর্বে মাননীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাহক মারফত প্রেরণ করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত