কভিড-১৯ মোকাবিলা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩৪ ব্যাংক ৮ সংস্থার অনুদান

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ০২:৫৪ এএম

কভিড-১৯ এর প্রভাব মোকাবিলায় ত্রাণ ও কল্যাণ তহবিলে জন্য ৩৪টি বাণিজ্যিক ব্যাংকসহ কয়েকটি সংস্থার অনুদান গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এইসব অনুদান গ্রহণ করেন প্রধানমন্ত্রী। মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীর পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন। করোনা মোকাবিলায় সংস্থাসমূহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

গতকাল বাংলাদেশ ব্যাংক অ্যাসোসিয়েশনের (বিএবি) নেতৃত্বে ব্যাংকসমূহ সবচেয়ে বেশি অনুদান প্রদান করে। অনুদানদাতা ৩৪টি বাণিজ্যিক ব্যাংক হলো, এবি ব্যাংক লিমিটেড, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক (বিডি) লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, মধুমতি ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক লিমিটেড, এনআরবি ব্যাংক লিমিটেড, এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, পদ্মা ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, এসবিএসি ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ও উত্তরা ব্যাংক লিমিটেড।

এছাড়া, আরও ৮টি সংস্থার মধ্যে রয়েছে ডাইরক্টরেট জেনারেল অব ফুড, এফওএসএ (ফরেন অফিসার্স স্পাউস অ্যাসোসিয়েশন), রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি, বাংলাদেশ আর্কিটেক্ট ইনস্টিটিউট, বাংলাদেশ জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং মিনিস্টার গ্রুপ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত