ফরিদপুরে পাট ব্যবসায়ীকে হত্যার বিচারের দাবি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ০৭:০২ পিএম

ফরিদপুরের পাট ব্যবসায়ী আ. হামেদ মোল্লার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে কানাইপুর বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী।

ফরিদপুরের ঐতিহ্যবাহী কানাইপুর বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর আয়োজনে মঙ্গলবার সকালে বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় কয়েকশ পাট ব্যবসায়ী ও নিহতের পরিবারের সদস্যরা অংশ নেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চেয়ে বক্তব্য রাখেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী মো. খোকন মাতুব্বর, বাবুল খান, নিহতের স্ত্রী কোহিনুর বেগম, ভাই শহীদ মোল্লা, ছেলে জিসান।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় হামেদ মোল্লা রাতে রাড়ি ফিরে আসেনি। ২৮ তারিখ সকালে হামেদের বাড়ি থেকে ২০০ মিটার দুরে মালাঙ্গা গ্রামের মোতালেব মিয়ার ধান খেত থেকে কোতোয়ালি থানা-পুলিশ হামেদ মোল্লার লাশ উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত