পটুয়াখালীতে ২৯টি কচ্ছপ উদ্ধারসহ সুকলাল বিশ্বাস (৪০) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮।
মঙ্গলবার রাতে পৌর শহরের চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে সেভেন স্টার পরিবহন থেকে এসব কচ্ছপ উদ্ধার করা হয়।
পরে আজ সকালে ওই ব্যবসায়ীসহ কচ্ছপগুলোকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে বন্যপ্রাণী সুরক্ষা আইনে সদর থানায় একটি মামলা দায়ের করেছে। আটক সুকলাল কলাপাড়া উপজেলার মাছুয়াখালী গ্রামের মৃত শৈলেন বিশ্বাসের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুকলালকে আটক করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে কচ্ছপ ব্যবসায়ের সঙ্গে জড়িত ছিলেন।