পটুয়াখালী পৌরসভা

শতকোটি টাকার দুর্নীতি তদন্তে নামছে দুদক

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৬ এএম

পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ডা. শফিকুল ইসলামের মেয়াদে শহরের বিভিন্ন উন্নয়ন কাজে অনিয়ম, কাজ না করে বিল উত্তোলন এবং নিম্নমানের কাজ করার বিষয়ে তদন্ত শুরু করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ওয়াজেদ গাজী এ তদন্তের দায়িত্বে আছেন। অভিযোগের বিষয়ে অনুসন্ধান করতে প্রকল্পসমূহ পরিমাপ করতে তারিখ নির্ধারণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তদন্তকারী কর্মকর্তা। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য পটুয়াখালী পৌরসভার বর্তমান মেয়রকে দুদকের পক্ষ থেকে চিঠি দিয়ে সহযোগিতা চাওয়া হয়েছে।

এ বিষয়ে পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ জানান, ২৪ সেপ্টেম্বর থেকে দুদক গঠিত প্রকৌশল কমিটি বিভিন্ন প্রকল্পের পরিমাপসহ প্রয়োজনীয় কাজ করবে। এজন্য সার্বিক সহযোগিতা করতে পৌরসভার সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত