মেহেরপুরে আল্লাহ’র দলের এক সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ০২:০৩ পিএম

ঝিনাইদহ র‌্যাব- ৬ মেহেরপুর সদর উপজেলার বসন্তপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ র‌্যাব।

বৃহস্পতিবার ভোরে সদরের বসন্তপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তারিক হোসেনকে (২৭) মেহেরপুর সদর উপজেলার বসন্তপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর ক্যাম্পের কোম্পানি কমান্ডার কামাল উদ্দিন জানান, ২০১৯ সালের ২৯ নভেম্বর চুয়াডাঙ্গা সদর থানার জঙ্গি মামলার অন্যতম পলাতক আসামি তারিক হোসেন বসন্তপুর এলাকায় অবস্থান করছেন এমন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আল্লাহর দলের মেহেরপুর সদর থানার ‘সহ থানা নির্বাহী’ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সকালে চুয়াডাঙ্গা আদালতে তাকে সোপর্দ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত