চাল আত্মসাতে ইউপি চেয়ারম্যান কারাগারে

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১১:১৫ পিএম

গরিব ও অসহায় ব্যক্তিদের নামে বরাদ্দ করা ওএমএসের চাল আত্মসাতের ঘটনায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার গোস্বামী দুর্গাপুর ইউপি চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক মো. মহসিন হাসান এ আদেশ দেন। এর আগে চেয়ারম্যানসহ আরও চার আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

চেয়ারম্যান দবির উদ্দিন ছাড়া অন্য আসামিরা হলো একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মারুফুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরোয়ার হোসেন ও চালের ডিলার মন্টু হোসেন।

গোস্বামী দুর্গাপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস তার সহযোগীদের যোগসাজশে গত চার বছর ধরে গরিব-দুস্থদের জন্য ১০ টাকা কেজি দরের সরকারি চাল উত্তোলন করে আত্মসাৎ করে আসছেন। এমন সংবাদ স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা কুষ্টিয়ার বিজ্ঞ আদালতের দৃষ্টিগোচর হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত