ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর ও তার ছয় সহযোগীর বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে দুটি মামলা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী এবার সাইবার বুলিংয়ের অভিযোগে একটি মামলা করেছেন। গত বুধবার রাজধানীর শাহবাগ থানায় ওই মামলাটি করেন তিনি। শাহবাগ থানার ওসি মামুন অর রশিদ দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন।
মামলার এজাহারে ওই ছাত্রী অভিযোগ নুর সহযোগীদের বিরুদ্ধে সেই (প্রথম পৃষ্ঠার পর) করেছেন, দুটি মামলা করার পর থেকে তামান্না ফেরদৌস শিখা, তামান্না আক্তার, তাজুল ইসলাম আকাশ, শারমিন রিজিয়া, এইচ এম হোসাইন বিন নূর, মো. তুহিন মোল্লা হৃদয়, মেহেদী হাসান সুজন ও রেজাউল করিম কাজল নামের ফেইসবুক অ্যাকাউন্ট এবং ‘স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়’ নামে ফেইসবুক গ্রুপসহ অজ্ঞাত শতাধিক ফেইসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে তার নামে ‘যৌন উত্তেজনা সৃষ্টিকারী মিথ্যা সংলাপ’ পাবলিক পোস্ট, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে প্রচার করে তার ব্যক্তিগত ও সামাজিক মর্যাদাহানি করে আসছে। এ ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণসহ শাস্তির দাবি জানান এই ছাত্রী। এর আগে ধর্ষণ, অপহরণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে চরিত্রহননের অভিযোগে ডাকসুর বিদায়ী ভিপি নুর ও তার ছয় সহযোগীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে গত রবি ও মঙ্গলবার রাজধানীর লালবাগ ও কোতোয়ালি থানায় দুটি মামলা করেন তিনি। প্রথম মামলাটিতে ১ নম্বর আসামি ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন আর দ্বিতীয় মামলায় ১ নম্বর আসামি সংগঠনের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান। দুই মামলাতেই আসামি হিসেবে রয়েছেন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি নাজমুল হুদা ও কর্মী আবদুল্লাহ হিল বাকি। দুটি মামলাকেই ‘মিথ্যা, হয়রানিমূলক ও যড়যন্ত্রমূলক’ দাবি করে এগুলো প্রত্যাহারের দাবি জানিয়েছেন নুরুলসহ পরিষদের নেতাকর্মীরা।
