আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ০২:০৪ এএম

আখাউড়া উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে সালেহা খাতুন (৮০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম-সিলেট রেলপথের আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালেহা উপজেলার নোয়াবাদী গ্রামের বাসিন্দা কাজী ইয়াকুব আলীর স্ত্রী। তিনি আজমপুর গ্রামে মেয়ের জামাতা আক্তার হোসেনের বাড়ি বেড়াতে এসেছিলেন।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড থেকে সিলেটগামী বগিবিহীন একটি লাইট ইঞ্জিন সকাল সাড়ে ১০টায় আজমপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় ওই বৃদ্ধা রেললাইন পার হতে গিয়ে ট্রেনের হর্নের আওয়াজ পেয়ে ভয়ে রেললাইন ধরে বসে পড়েন। এতে ইঞ্জিনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত