খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১২:০৮ পিএম

রাজধানীর খিলক্ষেত বনরূপা এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২৫ বছর।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

ঢাকা বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মহিউদ্দিন জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে খিলক্ষেত বনরুপা রেলগেট সংলগ্ন রেললাইনের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। তার মাথা থেঁতলানো ছিল। ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, নিহতের নামপরিচয় জানা যায়নি। তার পরনে ছিল পায়জামা ও হাফহাতা গেঞ্জি। মৃতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত